Skip to main content

Posts

Showing posts with the label Phone review

গ্যালাক্সি এস ৮ ও এস৮+ এখন বাজারে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক অনুষ্ঠানে বুধবার রাতে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৮ ও এস৮+ প্রকাশ করেছে স্যামসাং। নিরাপত্তায় নতুন মাইলফলক স্থাপনের মাধ্যমে আপনাদের আস্থার স্বীকৃতি স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও এস৮+ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। জানা যায়, ৪ জিবি র্যামের নোগাট অপারেটিং সিস্টেমের এ ফোন দুটিতে আছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, যার সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। স্মার্টফোন হিসেবে প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ধরনের গ্যালাক্সি এস ৮ বাজারে ছাড়ল তারা। ব্যাটারিতে ত্রুটি থাকার ফলে গ্যালাক্সি নোট ৭ নিয়ে বেশ বিপাকে পড়েছিল প্রতিষ্ঠানটি। আর তাই নতুন স্মার্টফোন দুটি প্রকাশের সময় সে কথাই ফের স্মরণ করিয়ে দিলেন স্যামসাংয়ের মোবাইল ব্যবসার প্রেসিডেন্ট ডিজে কোহ।

প্রত্যাশা পূরণ করতে পারবে নকিয়া ৩৩১০?

১৭ বছর পর পুনরায় বাজারে আসতে যাচ্ছে নকিয়া ৩৩১০। প্রযুক্তি দুনিয়ায় এই অভিনব ঘটনার একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হতে পারে 'মার্কেটিং স্টান্ট'। তবে কি ব্যর্থ হবে নকিয়া ৩৩১০? খুব সম্ভবত - না।  নকিয়া বাজার হারাতে শুরু করে স্মার্টফোন যুগ শুরুর অব্য‌ব‌হিত পরেই। নকিয়া হার্ডওয়্যার কোম্পানি হিসেবে সফল ছিল। কিন্তু, স্মার্টফোন যুগের চাহিদা ছিল সর্বাধুনিক সফটওয়্যার পণ্যের। অ্যাপল, গুগল সফটওয়্যার নির্মাণের পাশাপাশি দক্ষতার পরিচয় প্রদান করে হার্ডওয়্যার আউটসোর্সিং নীতিতে। কাজেই এই সকল কোম্পানি শুধুমাত্র ফোন নির্মাণ নয়, মনোনিবেশ করে সেরা সফটওয়্যার ও হার্ডওয়্যার নির্মাতার সম্মিলন ঘটানোর কাজে। নকিয়া ব্যর্থ হয় এখানেই। পরবর্তীতে ২০১৪ সালে নকিয়া ব্যবসা বিক্রয় করে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের কাছে। মাইক্রোসফট মূলত তাদের মোবাইল অপারেটিং সিস্টেমের প্রসারে প্রায় ৭বিলিয়ন ডলারে কিনে নেয় নকিয়া। পরবর্তীতে ২০১৬ সালে তারা নকিয়ার ফিচারফোন ব্যবসা বিক্রয় করে এইচএমডি গ্লোবাল নামের ফিনিস্ কোম্পানির কাছে। এইচএমডি শুধুমাত্র ফিনল্যান্ডের কোম্পানি বলেই নয়, নকিয়ার হেডকোয়ার্টারের বিপরীত দিকে অবস্থিত এই প্রতিষ্ঠ...