Skip to main content

Posts

Showing posts with the label Pc Tips

ইউটিউবের কি-বোর্ড শর্টকাট কি

কি-বোর্ডের শর্টকাট জানা থাকলে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট  ইউটিউবে  সহজে ভিডিও দেখা বা খুঁজে পাওয়া যায়। অথচ কম ব্যবহারকারীই এই বোতামগুলো সম্পর্কে জানেন। তেমন কিছু কি-বোর্ড শর্টকাট কি দেওয়া হলো এখানে: * ভিডিও দেখার সময় সেটি সাময়িকভাবে থামাতে (Pause) চাইলে চাইলে K চাপতে হবে। আবার K বোতাম চাপলে ভিডিও সচল হবে। এই কাজটি স্পেসবার চেপেও করা করা যায়। * ভিডিওর আগের অংশ অর্থাৎ পেছনে বা রিওয়াইন্ড করতে চাইলে J চাপুন, এতে ১০ সেকেন্ড আগের ভিডিও দেখাবে। * ভিডিও এগিয়ে নিয়ে বা ফরওয়ার্ড করে দেখতে চাইলে L চাপুন। এতে চলতি ১০ সেকেন্ড পরের ভিডিও দেখাবে। * ভিডিওর শব্দ বন্ধ বা মিউট করতে M চাপুন। * ভিডিওকে ডানে বা বায়ে নিয়ে যেতে কি-বোর্ডের ডান বা বাঁ অ্যারো চাপুন। * পুরো পর্দাজুড়ে অর্থাৎ ফুল স্ক্রিন ভিডিও দেখতে F চাপুন। * তালিকা থেকে পরের ভিডিও দেখতে চাইলে Shift + N বোতাম চাপতে হবে। এতে তালিকায় থাকা পরবর্তী ভিডিও দেখাবে। * ভিডিও চলতে থাকা অবস্থায় কি-বোর্ডের ১ থেকে ১০-এর মধ্যে যেকোনো বোতাম চাপলে পুরো ভিডিও দশ ভাগ করে সেই নম্বর অনুযায়ী অংশে নিয়ে গিয়ে দেখাবে। সুত্রঃ  প্রথম আলো 

জেনে নিন ১০টি উইন্ডোজ রান কমান্ড !

দিন দিন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রান প্রোগ্রামের ব্যবহার কমছে। তবু ব্যবহার করতে চাইলে এখানে প্রয়োজনীয় ১০টি রান শর্টকাট কমান্ড দেওয়া হলো। রান ডায়লগ বক্সে কমান্ডটি লিখে এন্টার করতে হবে। * ক্যালকুলেটরের জন্য কমান্ড হলো—calc * অন স্ক্রিন কি-বোর্ডের সচল করার জন্য কমান্ড—osk * ডেট অ্যান্ড টাইম ডায়ালগ বক্স চালু করার কমান্ড—timedate.cpl * ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল দেখার জন্য— dxdiag * সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি ডায়ালগ বক্স ওপেন করার জন্য—msconfig * গ্রুপ পলিসি এডিটর ডায়ালগ বক্স দেখার জন্য —gpedit.msc * মাইক্রোসফট পেইন্ট ডায়ালগ বক্স সচল করতে— mspaint * উইন্ডোজ ফায়ারওয়াল সচল করতে—firewall.cpl * ইভেন্ট ভিউয়ার ডায়ালগ বক্স সচল করতে— eventvwr.ms * রিমোট ডেস্কটপ সচল করতে—mstsc

বিজ্ঞাপনকে বিদায় জানান

আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো  বিজ্ঞাপন  । আমি টিভি বিজ্ঞাপনের কথা বলছি না। আমরা যারা পিসি তে Internet ব্যবহার করি তারা webpage এ নানা রকম বিজ্ঞাপন দেখতে পাই। এইসব বিজ্ঞাপন অনেক সময় বিরক্তির কারন হয়ে দাঁড়ায় । এখন দেখাবো কিভাবে আপনি  এইসব বিজ্ঞাপনকে চিরদিনের জন্য বিদায় জানাতে পারেন । প্রথমে আপনাকে একটি  Add-ons/Extensions Install   করতে হবে। Install   করার জন্য প্রথমে আপনাকে নিচের লিংক এ যেতে হবে। Link – ADblockplus Link  এ যাওয়ার পর উপরের মত ছবি দেখতে পাবেন। এরপর  Install for Chrome   লেখাতে ক্লিক করবেন। তারপর  Add-ons/Extensions Install   হবে। Install  শেষ হবার পর আপনার  browser  টা  Restart  দিন । আপনার কাজ শেষ । এখন দেখুন তো কোন বিজ্ঞাপন আপনার চোখে পরে কিনা । (আমি Google Chrome ব্যবহার করি তাই Chrome এর নাম আসছে । এইখানে আপনার Browser এর নাম আসবে)